বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

প্রথম নারী চেয়ারপার্সন পাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নতুন এক পরিচালক পাচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। তাদের বর্তমান চেয়ারপার্সন মার্টিন স্নেডেন দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তার জায়গায় নতুন প্রধান হবেন নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির প্রধান ডিয়ানা পুকেতাপু লিন্ডন। আর এরই মাধ্যমে ১২৯ বছরের মধ্যে প্রথম নারী বোর্ড প্রধান পাচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেট। 

স্নেডেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এখনও তার একবছর বাকি রয়েছে চলতি মেয়াদের। তবে সেটা শেষ হওয়ার আগেই সরে যাচ্ছেন স্নেডেন। জানিয়েছেন, লিন্ডনের দায়িত্ব গ্রহণ সহজ করতে পদত্যাগ করছেন।

দায়িত্ব ছাড়ার বিষয়ে স্নেডেন জানিয়েছেন, বোর্ডের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, একই সাথে আইসিসিতে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধির দায়িত্ব থেকেও সরে দাঁড়াব। নতুন নেতৃত্বকে দায়িত্বের সুযোগ দিতে, সুশাসনের উত্তরাধিকার পরিকল্পনার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি।

তবে আইসিসিতে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধি থাকা হচ্ছেনা লিন্ডনের। স্নেডেণ নিজেই জানিয়েছেন, নিউজিল্যান্ডের সাবেক টপঅর্ডার ব্যাটার রজার টোসে আইসিসিতে বোর্ডের দায়িত্ব পালন করবেন।

ক্রিকেটের সঙ্গে সংযুক্তি প্রথম হলেও নিউজিল্যান্ডের ক্রীড়াঙ্গনে বেশ পরিচিত এক নাম লিন্ডন। এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করছেন। বর্তমানে দেশটির অলিম্পিক কমিটির প্রধান এবং আমেরিকা কাপ সেইলিং ক্যাম্পেইনের চিফ ফিন্যান্সিয়াল অফিসারের দায়িত্ব পালন করছেন। ওয়ার্ল্ড মাস্টার গেমসের পরিচালক পদেও ছিলেন তিনি। এছাড়া ২০১৭ সালে নিউজিল্যান্ড ক্রিকেটের সার্ভিং ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন।

এসকে/ 

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড প্রথম নারী চেয়ারপার্সন ডিয়ানা পুকেতাপু লিন্ডন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250