সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি *** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড *** স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী: মাহদী আমিন

প্রথমবারের মতো চন্দ্রপৃষ্ঠের ছবি পাঠালো চন্দ্রযান-৩

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সফলভাবে চাঁদের কক্ষপথে পৌঁছানোর পর এবার চন্দ্রপৃষ্ঠের ছবিও পাঠিয়েছে ভারতের চন্দ্রযান ৩। টুইট বার্তায় সেই ছবিও পোস্ট করা হয়েছে যাতে চন্দ্রপৃষ্ঠের এবড়োখেবড়ো অংশও ধরা পড়েছে।

রবিবার (৬ আগস্ট) চন্দ্রযান-৩ এর পাঠানো চন্দ্রপৃষ্ঠের ছবিটি  টুইট করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। 

এর আগে ৫ আগস্ট শনিবার ভারতীয় সময় সন্ধ্যায় চাঁদের কক্ষপথে পৌঁছায় চন্দ্রযান-৩।

চন্দ্রযান-৩-কে চাঁদের কক্ষপথে সফলভাবে পৌঁছার পর ইসরো এক বিবৃতিতে জানায়, ৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১২ মিনিটে মহাকাশযানটিকে চাঁদের কক্ষপথে পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়। মোট ১ হাজার ৮৩৫ সেকেন্ডের চেষ্টায় তা সফল হয়।

প্রসঙ্গত, চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন যুক্তরাষ্ট্রের মহাকাশচারী নীল আর্মস্ট্রং। গত ৫ আগস্ট ছিল তাঁর ৯৩তম জন্মবার্ষিকী। সেদিনই চন্দ্রযান-৩ চাঁদের কক্ষপথে পৌঁছায়।

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন চন্দ্রপৃষ্ঠে ইতোমধ্যে নভোযান অবতরণ করিয়েছে। চন্দ্রযান-৩ যদি সফল হয় তবে ভারত হবে এ তালিকার চতুর্থ দেশ।

চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর এটি এক চান্দ্রদিবস পর্যন্ত কার্যক্রম চালাবে। এক চান্দ্রদিবস পৃথিবীর ১৪ দিনের সমান।

এম.এস.এইচ/

ভারত চন্দ্রযান-৩

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250