বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী

প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন সৌদি নারী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ৮ই মে ২০২৩

#

ছবি: রায়ানা বারনাওয়ি

প্রথমবারের মতো কোনো সৌদি নারী মহাকাশে যাচ্ছেন। মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, রায়ানা বারনাওয়ি (৩৩) নামে এক সৌদি তরুণী আগামী ২১ মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইসিসি) উদ্দেশে রওনা করবেন।

এ সময় তার সঙ্গে থাকবেন সৌদি আরবের আরেক নভোচারী আলি আল-কারনি। সেখানে তারা এএক্স-২ মহাকাশ মিশনে অবস্থানরত নভোচারীদের সঙ্গে যুক্ত হবেন। তাদের বহনকারী রকেটটি যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে।

রায়ানা বারনাওয়ি একজন ব্রেস্ট ক্যানসার গবেষক। ১০ দিনের এ মহাকাশ মিশনে তাদের সঙ্গে থাকবেন নভোচারী পেগি উইটসন ও ধনকুবের পাইলট জন শফনার।

উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে ২০১৯ সালে মহাকাশ অভিযান শুরু করে সংযুক্ত আরব আমিরাত। ওই বছর দেশটির একজন নভোচারী মহাকাশে যান। দেশটির নভোচারী হাজ্জা আল-মানসৌরি আট দিন আইএসএসে অবস্থান করেন।

আরো পড়ুন: পর্যটন শিল্পের বিস্তারে জম্মু-কাশ্মিরের ৩০০টি স্থান নির্বাচন

পরবর্তী সময়ে মহাকাশে যান আমিরাতের নভোচারী সুলতান আল-নিয়াদি। তিনি প্রথম আরব নভোচারী হিসেবে টানা ছয় মাস মহাকাশে অবস্থান করেন।

এর আগে ১৯৮৫ সালে সৌদি আরবের তখনকার যুবরাজ সুলতান বিন সালমান বিন আবদুল আজিজ প্রথম আরব মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের একটি অভিযানের অংশ হয়ে মহাকাশে ভ্রমণ করেছিলেন।

তিনি সৌদি বিমানবাহিনীর পাইলট ছিলেন। ২০১৮ সাল থেকে নতুন করে মহাকাশে নভোচারী পাঠানোর উদ্যোগ শুরু করে সৌদি আরব। যুবরাজ সালমানের ভিশন ২০৩০ এজেন্ডার অংশ এই মহাকাশ মিশন।

এম এইচ ডি/

মহাকাশ সৌদি নারী নাসা রকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250