মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

পাকিস্তানের সাধারণ নির্বাচন

প্রধানমন্ত্রী প্রার্থী হচ্ছেন বিলাওয়াল ভুট্টো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি আসন্ন নির্বাচনে দল থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি) গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

৮ই ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।  

পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি (সিইসি) আসন্ন সাধারণ নির্বাচনে দলের প্রচার-প্রচারণা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করেছে। কমিটির বৈঠকে দলের নির্বাচনী ইশতেহার নিয়েও আলোচনা হয়েছে। এতে তরুণ ও নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য ও শিক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে নিউজ ইন্টারন্যাশনাল।  

আরো পড়ুন: ৫০০ বন্দিকে মুক্তি দিলো রাশিয়া-ইউক্রেন

বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি) সন্ধ্যার পর অনুষ্ঠিত বৈঠক শেষে পিপিপির অফিসিয়াল এক্স হ্যান্ডলে বিস্তারিত একটি ছবি পোস্ট করে জানানো হয়, নির্বাহী কমিটির সদস্যরা দলের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির ওপর তাদের আস্থা রয়েছে। এক্সে জানানো হয়, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির নাম প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে উপস্থাপন করেন। সিইসি এতে সমর্থন দেয়। ৩৫ বছর বয়সী বিলাওয়াল নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে।  

সূত্র: ডেকান হেরাল্ড   

এইচআ/ আই.কে.জে

পাকিস্তান বিলাওয়াল ভুট্টো প্রধানমন্ত্রী প্রার্থী সাধারণ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250