মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা *** আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ *** শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায় *** ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ *** নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ *** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস *** সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের *** ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক *** আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

হাইকোর্টের আদেশ

প্রার্থিতা ফিরে পেলেন পবন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান পবনের (ঈগল প্রতীক) প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া চিঠির কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছেন। একই সঙ্গে প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। এতে নির্বাচনে অংশগ্রহণ করতে পবনের আর কোনো বাধা নেই।

বুধবার (৩রা জানুয়ারি) বিকেলে হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

প্রার্থিতা ফিরে পেয়ে পবন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিকেল সাড়ে ৪টার দিকে পবন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেন- আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক শোকরিয়া! অবশেষে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রার্থিতা ফেরত পেলাম। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং নির্বচন কমিশনের প্রতি অনেক কৃতজ্ঞতা আমার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার জন্যে। আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জনগণের প্রতি সালাম, অনেক কৃতজ্ঞতা এবং সম্মান জানাচ্ছি।

পবন বলেন, আমার প্রর্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া চিঠির কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছেন। একই সঙ্গে প্রার্থীতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। নির্বাচনে অংশগ্রহণ করতে আমার আর কোনো বাধা নেই। নির্বাচনী এলাকার জনগণ আমার পাশে ছিল। সবার দোয়ায় আমি হাইকোর্টে ন্যায়বিচার পেয়েছি।

আরো পড়ুন: লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিল

প্রসঙ্গত, গত ৩০শে ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে অশোভন কথা বলার অভিযোগ উঠে পবনের বিরুদ্ধে। তখন তিনি রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন বিষয়ে ভয়-ভীতি ও হুমকি প্রদান করেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩০শে ডিসেম্বর ইসি সচিব বরাবর পত্র পাঠান সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। তদন্তে সত্যতা পাওয়ায় রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর ধারা ৯১ই এর কজ (২) এর বিধান অনুযায়ী লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয় ইসি। এতে মঙ্গলবার পবনের প্রার্থিতা বাতিল করা হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে সারা দেশের মধ্যে প্রার্থিতা বাতিলের ঘটনা এটিই প্রথম ছিল।

এসকে/ 

লক্ষ্মীপুর-১ আসন হাইকোর্টের আদেশ মো. হাবিবুর রহমান পবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা

🕒 প্রকাশ: ০১:৪১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:১৫ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায়

🕒 প্রকাশ: ০১:০১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250