সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রার্থীরা যদি নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে না চলেন তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (১৯ই ডিসেম্বর) দুপুরে রংপুর সার্কিট হাউসে জেলার ৩৬ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হয়েছে জানিয়ে সিইসি বলেন, প্রশাসন ভোটে নিরপেক্ষ থেকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করবে বলে স্পষ্ট বলা হয়েছে। তবে প্রার্থীরা যদি আন্তরিক না হন, তারা যদি সচেতন না হন, তাদের প্রতি যদি পারস্পরিক আস্থা না থাকে, সঠিক আচরণ না করেন তাহলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়াটা দুরূহ হয়ে পড়বে। নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের এই বার্তাটা দেওয়া হয়েছে।

সিইসি আরো বলেন, প্রার্থীরা কথা দিয়েছেন তারা পারস্পরিক বিশ্বাস ও আস্থা রেখে নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করবেন। তারাও আশাবাদী যে এবারে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। 

আরো পড়ুন: ‘হরতাল-অবরোধকারীরাই ট্রেনে আগুন দিয়েছে’

এর আগে সকাল ১০টায় মতবিনিময় সভা শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আইন-শৃঙ্খলা বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসকে/ 

প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250