শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রিয়াঙ্কার সামনেই নিককে অন্তর্বাস ছুঁড়ে মারলেন নারী ভক্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া স্বামী সন্তান নিয়ে সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রে। তার কোলজুড়ে এসেছে কন্যা মালতি। সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও দেখে বোঝা যায়, এক রত্তিকে নিয়ে বেশ সুখে শান্তিতে সংসার করছেন নিক জোনাসের সঙ্গে। বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে উপস্থিত হতে দেখা যায় নিক প্রিয়াঙ্কাকে।

এবার প্রিয়াঙ্কা গিয়েছিলেন নিকের কনসার্টে। সেখানেই বেঁধেছে বিপত্তি। দর্শক আসনে বসে গান শোনার সময় তার সামনেই নিকের দিকে ছুড়ে দেওয়া হয়েছে অন্তর্বাস। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি সমাজমাধ্যমের এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, নীল শার্ট পরে মঞ্চে গান গাইছেন নিক। সেসময় তার দিকে লক্ষ্য করে অন্তর্বাস ছুড়ে দেন কোনও এক অনুরাগী। যদিও সেই অন্তর্বাস নিকের গায়ের লাগেনি। এ ঘটনায় কিছুটা অবাক হলেও গান থামাননি নিক।

আরো পড়ুন: বয়স নিয়ে প্রশ্ন করতেই রেগে গেলেন ঋতুপর্ণা

এদিকে ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু করেছেন নিকের অনুরাগীদের একাংশ। ঘটনাটি অত্যন্ত অপ্রীতিকর এবং লাইভ কনসার্টে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হওয়া উচিত, দাবি নেটাগরিকদের। তবে বিষয়টি নিয়ে নিক প্রিয়াঙ্কার দিক থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

তবে ‘জোনাস ব্রাদার্স’-এর কনসার্টে অন্তর্বাস ছুড়ে মারার ঘটনা এই প্রথম না। এর আগেও বহুবার এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাদের। একবার নিককে ছুড়ে দেওয়া অন্তর্বাস প্রিয়াঙ্কা নিজেই ধরেছিলেন।

এসি/ আইকেজে 


প্রিয়াঙ্কা নিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250