মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা *** আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ *** শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায় *** ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ *** নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ *** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস *** সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের *** ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক *** আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

ফখরুলের জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

সহিংসতার ৯টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) এই নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ই ডিসেম্বর) এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

মির্জা ফখরুলের আইনজীবী সগীর হোসেন লিওন বলেন, সিএমএম আদালতে বিচারাধীন ১০টি মামলা। এসব মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোর কারণে তার জামিন আবেদন করা হয়, যা ১২ ডিসেম্বর নিম্ন আদালত গ্রহণ করেননি। এ অবস্থায় জামিন আবেদনগুলো গ্রহণ করে নিষ্পত্তির নির্দেশনা চেয়ে রিট করা হয়। তবে এর মধ্যে পল্টন থানার একটি মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানোয় ৯ মামলার ক্ষেত্রে জামিন আবেদন গ্রহণ করে আইন অনুসারে তা নিষ্পত্তি করতে সিএমএম আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে, গত ১৪ ডিসেম্বর রাজধানীর থানার ৭টি এবং রমনা থানার ৩টি মামলায় জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা চেয়ে রিট করেন মির্জা ফখরুল। মামলাগুলো ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারাধীন।

ওআ/

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা

🕒 প্রকাশ: ০১:৪১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:১৫ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায়

🕒 প্রকাশ: ০১:০১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250