শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের *** বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় *** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত *** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী *** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের প্রতি সহানুভূতি জানিয়ে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য আজ শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসও এই কর্মসূচি পালন করবে। 

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের আক্রমণের পর থেকে গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দুই সপ্তাহের হামলায় গাজায় নিহত ব্যক্তির সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখ মানুষ। বিদ্যুৎ, জ্বালানি ও পানির সরবরাহ বন্ধ করে দেওয়ায় সেখানে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। এর নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ। ঘোষণা করা হয়েছে এক দিনের রাষ্ট্রীয় শোক। হতাহত ফিলিস্তিনের জন্য শুক্রবার সব ধর্মীয় উপাসনালয়ে করা হয়েছে প্রার্থনা।

রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার বলা হয়, শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

গাজার জন্য শোকে পতাকা অর্ধনমিত রাখবে যুক্তরাষ্ট্র দূতাবাসও। গতকাল দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রত্যেক নিরপরাধ মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। ২১ অক্টোবর (আজ) যুক্তরাষ্ট্র দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস।’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের একটি বক্তব্য উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, ‘আমরা এই সংঘাতে নিহত প্রত্যেক ধর্ম ও জাতির বেসামরিক ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করি।’

আই. কে. জে/


ফিলিস্তিন রাষ্ট্রীয় শোক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250