সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’

ফের পেছালো বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির তারিখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ৩রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

কয়েকদফা পেছানোর পর আগামী ৫ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিলো শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘পাঠান’। কিন্তু ৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছেনা ছবিটি। নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের আবেদনের প্রেক্ষিতে ছবিটি মুক্তির তারিখ একসপ্তাহ পেছানো হলো। ফলে ৫ মের পরিবর্তে দেশের সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পাবে ১২ মে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, ঈদ উপলক্ষে দেশীয় ৮ সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমাগুলো বেশ ভালো ব্যবসাও করছে। ৫ মে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি পেলে দেশীয় সিনেমা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন শঙ্কায় সম্মিলিত চলচ্চিত্র পরিষদের কাছে ঈদে মুক্তিপ্রাপ্ত ৮ সিনেমার নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের দাবি ছিলো দুই সপ্তাহ পরে পাঠান সিনেমাটি মুক্তির দেওয়ার। বিষয়টি নিয়ে  মঙ্গলবার (২ মে)  মিটিং ছিলো। মিটিং শেষে তারা এক সপ্তাহ পরে সিনেমাটি মুক্তি দিতে সম্মত হয়েছেন। ফলে ৫ মের পরিবর্তে দেশের সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পাবে ১২ মে।

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘লোকাল’ সিনেমার পরিচালক সাইফ চন্দন বলেন, ‘দেশীয় সিনেমার খাতিরে আমরা ‘পাঠান’ সিনেমা মুক্তি দুই সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছিলাম। আজ মিটিংয়ে সেটি এক সপ্তাহ পেছানো হয়েছে। সম্মিলিত চলচ্চিত্র পরিষদ আমাদের অবেদন কিছুটা হলেও শুনেছে। এটাই অনেক বড় কিছু। আমার মনে হয় এই এক সপ্তহে অনেক পরিবর্তন আসবে। অনেক কিছু পাল্টে যাবে।’

আরো পড়ুন: মেট গালায় হলি তারকাদের টেক্কা, লালগালিচায় প্রিয়াঙ্কা-আলিয়া

বেশ কিছুদিন ধরেই দেশে হিন্দি সিনেমা আমদানিতে আলোচনা-সমালোচনা হয়ে আসছিল। পরে কিছু শর্তসাপেক্ষে দেশে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়।

সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে এটি আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

প্রসঙ্গত, চলতি বছর ২৫ জানুয়ারি ভারতে মুক্তি শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’। এটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমায় আরও অভিনয় করেছেন জন আব্রাহাম। এ ছাড়া এতে ক্যামিও চরিত্রে দেখা গেছে সালমান খানকে।

এম/


 

বাংলাদেশে পাঠান’ মুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250