মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে

ফ্যাটি লিভারের ওষুধ আসছে বাজারে, বলছে গবেষণা

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বর্তমানে অনেকেই অতিরিক্ত চর্বি জমার কারণে আক্রান্ত হচ্ছে ফ্যাটি লিভারে। এতে লিভার ফাইব্রোসিস বা তা থেকে সিরোসিসের মতো বড় সমস্যা হতে পারে। এই রোগের ওষুধ এখনও পাওয়া যায়নি। তবে শিগগিরই এই ওষুধের উৎপাদন শুরু হতে পারে। এজন্য চলছে গবেষণা। 

সম্প্রতি ভারতের লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস প্রতিষ্ঠানের এন্ডোক্রিনোলজি বিভাগের চিকিৎসকরা ইঁদুরের ওপর পরীক্ষা-নিরীক্ষা করে সাফল্য পেয়েছেন বলে জানা গিয়েছে।

এই গবেষণায় তারা এমন এনজাইম আবিষ্কার করেছেন যার সাহায্যে ফ্যাটি লিভার নিরাময় করা যেতে পারে। গবেষকদের দাবি, এখন মানবদেহে এই এনজাইম ব্যবহারের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন : আক্রান্ত মায়ের বুকের দুধ পানে নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারে শিশু

গবেষক দলের একজন সদস্য জানান, নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যা বাড়ছে ভারতে। এদেশের প্রায় ৩০ শতাংশ মানুষ নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যায় আক্রান্ত। অর্থাৎ, যারা মদপান করেন না তারাও এই সমস্যায় ভুগছেন। এই ধরনের রোগীদের মধ্যে ডায়াবেটিস এবং উচ্চ কোলেস্টেরলের সমস্যাও থাকে। অতিরিক্ত চর্বিযুক্ত ব্যক্তিদের লিভারের সমস্যা বাড়তে পারে। 

তিনি আরও জানান, ফ্যাটি লিভারে প্রদাহ তৈরি হলে তা ফাইব্রোসিসে পরিণত হতে পারে, যা লিভারের ক্ষতি করে।

আগামী দিনে এই রোগের ওষুধ তৈরি করা যেতে পারে। নবাবিষ্কৃত এনজাইমটি ফ্যাটি লিভার নিরাময় সাহায্য করবে। প্রথম পর্যায়ে ইঁদুরের ওপর করা পরীক্ষা সফল হয়েছে। এবার মানবদেহে তা প্রয়োগ করা হবে।

গবেষকদের মতে, লিভারে এক্সট্রা সেলুলার আরএনএ নামে একটি অণু রয়েছে। এই অণু লিভারে আঘাত করলে প্রদাহ বাড়ে লিভার ফাইব্রোসিস সৃষ্টি করে। এটি প্রতিরোধ করার জন্য এনজাইম RNASE-1 আবিষ্কার করা গিয়েছে।

তারা বলেন, নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ একটি জীবনচর্যাগত রোগ। যারা অ্যালকোহল পান করেন না তাদেরও এই রোগ হতে পারে। এই রোগে অতিরিক্ত চর্বি জমে। এতে ক্ষতি হয়। লিভার ফুলে যায় এবং ফাইব্রোসিস সৃষ্টি করে। যদি সময় মতো চিকিৎসা না করা হয়, তাহলে লিভার সিরোসিসের কারণ হতে পারে।

এস/ আই.কে.জে/


গবেষণা ওষুধ ফ্যাটি লিভার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250