রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে মুছে ফেলার ষড়যন্ত্র এখনো চলছে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে ব্যর্থ করার ষড়যন্ত্র ও বঙ্গবন্ধুকে চিরতরে বাংলাদেশ থেকে মুছে ফেলার ষড়যন্ত্র এখনো চলছে। '৭৫ এর হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্রকারীদের শনাক্তে অত্যন্ত ক্ষমতাসম্পন্ন উচ্চপর্যায়ের কমিশন গঠনের আইন প্রস্তুত, ড্রাফট প্রস্তুত। এটি জনগণের কাছে দলিল হিসেবে রেখে যাব। সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেয়ার জন্য সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করার মধ্য দিয়েই তা সম্ভব।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘আগস্ট ট্র্যাজেডি জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আইনমন্ত্রী এসব কথা বলেন। 

নো মাইনরিটি দর্শন নিয়ে পথচলা সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহম্মদ আলী সিকদার (অব.), সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক ডা. উত্তম বড়ুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, মিডিয়া ব্যক্তিত্ব আফিজুর রহমান, জাতীয় গ্রন্থাগারের পরিচালক মিনার মনসুর।

আই.কে.জে/

সম্প্রীতি বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250