বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

মালীশা খারওয়া

বস্তি থেকে বিলাসবহুল বিউটি ব্র্যান্ডের মডেল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ২২শে মে ২০২৩

#

মুম্বাইয়ের ধারাভি বস্তির বাসিন্দা মালীশা খারওয়া। ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের ধারাভি বস্তির বাসিন্দা ১৪ বছরের মালীশা খারওয়া। বর্তমানে বিশ্বখ্যাত বিলাসবহুল বিউটি ব্র্যান্ড ‘ফরেস্ট এসেনশিয়ালস’-এর নতুন প্রচার, ‘দ্য যুবতী কালেকশন’-এর মুখ হিসেবে পরিচিত।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে মুম্বাইয়ে মালীশাকে আবিষ্কার করেছিলেন হলিউড অভিনেতা রবার্ট হফম্যান। পরে তিনি মালীশার জন্য একটি ‘গো ফান্ড মি’ পেজও তৈরি করে দিয়েছিলেন। বর্তমানে সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে উঠেছে। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ২ লক্ষ ২৫ হাজারেও বেশি।

জানা যায়, তার পোস্টগুলোতে হ্যাশট্যাগ দেওয়া থাকে ‘প্রিন্সেস ফ্রম স্লাম’ অর্থাৎ, বস্তির রাজকুমারি। হফম্যানের সঙ্গে দেখা হওয়ার পর থেকে একাধিক বড় সংস্থার হয়ে মডেলিং করেছে মালীশা। এর মধ্যে রয়েছে বিলাসবহুল আয়ুর্বেদ শিল্পের অন্যতম বড় নাম ‘ফরেস্ট এসেনশিয়ালস’।

গত এপ্রিলে মাসে ‘ফরেস্ট এসেনশিয়ালস’ ব্র্যান্ডের পক্ষ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা মালেশার একটি  ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছিল, ‘এতদিনের স্বপ্ন চোখের সামনে বাস্তব হতে দেখে তার মুখ আনন্দে ভরে উঠেছে। মালীশার গল্প সবাইকে মনে করিয়ে দেয়, স্বপ্নও সত্যি হয়।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে অনেকেই বস্তির ঘর থেকে বিলাসবহুল ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়ে ওঠার জন্য অভিনন্দন জানিয়েছেন মালীশাকে। আবার কেউ কেউ জানিয়েছে, আগে কালো মেয়েদের বিউটি ব্র্যান্ডের প্রচারের মুখ হিসেবে বিবেচনাই করা হত না। কিন্তু এখন সময় বদলেছে।

আরো পড়ুন: ১৬ জুন আসছে রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক সাক্ষাত্কারে ফরেস্ট এসেনশিয়ালস-এর প্রতিষ্ঠাতা তথা প্রধান নির্বাহী মীরা কুলকার্নি জানিয়েছেন, তাদের ‘যুবতী কালেকশন’ শুধুমাত্র একজন মালীশার স্বপ্নকেই সফল করেনি, বরং সামগ্রিকভাবে তারুণ্যকেও শক্তিশালী করতে অবদান রেখেছে। মালীশা এই প্রচারের মুখ হলেও ‘ফরেস্ট এসেনশিয়াল’ এই বিজ্ঞাপনের মাধ্যমে স্বপ্নের ধারনাকে সামনে নিয়ে এসেছে। আমরা বলতে চেয়েছি, কেউ যে পরিস্থিতি থেকেই উঠে আসুক না কেন, স্বপ্ন যত বড় বা ছোট হোক না কেন, স্বপ্ন সবাই দেখে এবং সমস্ত স্বপ্নই গুরুত্বপূর্ণ।’

এদিকে মালীশা জানিয়েছে, মডেলিং করা তার স্বপ্ন হলেও সে সবার আগে শিক্ষাকেই প্রাধান্য দেবে।

এম/

 

বস্তি বিলাসবহুল মডেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250