সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

২য় নারী ওয়ানডে

বাংলাদেশকে ২২৯ রানের লক্ষ্য দিলো ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে ১৫২ রান করেও জয় পেয়ে গিয়েছিলো বাংলাদেশের মেয়েরা। মারুফা আক্তারের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে খেই হারিয়ে বসে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে গিয়েছিলো ভারতীয় নারী ক্রিকেটাররা।

সে স্মৃতি তো খুব বেশি পুরনো হয়নি। মাত্র একদিনের ব্যবধান। সে কারণেই আজ মিরপুরে টস জিতে ভারতকেই আগে ব্যাট করতে পাঠালেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

তবে, এবার আর প্রথম ম্যাচের মত ভুল করেনি ভারতের মেয়েরা। ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং স্কোরই দাঁড় করিয়ে দিয়েছে তারা।

অধিনায়ক হারমানপ্রিত কউর এবং মিডল অর্ডার জেমিমাহ রদ্রিগেজের ব্যাটে ছড়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করেছে ভারতের মেয়েরা।

৭৮ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন মিডল অর্ডারে ব্যাট করতে নামা জেমিমাহ রদ্রিগেজ। ৯টি বাউন্ডারির মার মারেন তিনি। ভারত অধিনায়ক হারমানপ্রিত কউর ৮৮ বলে খেলেন ৫২ রানের ইনিংস।

আরো পড়ুন: ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে অন্য গুঞ্জন

এছাড়া ৩৬ রান করে আউট হন ওপেনার স্মৃতি মন্দানা। দিনের শুরুতে বাংলাদেশের পেসার মারুফা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে প্রিয়া পুনিয়া বোল্ড হওয়ার দৃশ্যটি ছিল অসাধারণ। এরপর অবশ্য ভারতকে আটকে রাখার মত বোলিং করতে পারেননি বাংলাদেশের বোলাররা।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন সুলতানা খাতুন এবং নাহিদা আক্তার। ১টি করে উইকেট নেন মারুফা আক্তার এবং রাবেয়া খান।

এম/


ক্রিকেট বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250