সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবে না জাপান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ৩রা মে ২০২৩

#

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাপান কোনো কথা বলবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বুধবার (৩ মে) রাজধানীর বারিধারায় জাপান দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত বলেন, ‘এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এ ব্যাপারে আমি অবশ্যই কোনো মন্তব্য করব না।’

তিনি বলেন, ‘সামরিক ও নিরাপত্তা খাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় জাপান। এজন্য ঢাকা নতুন স্কিমে টোকিও থেকে সামরিক অস্ত্র ও সরঞ্জামাদি কিনবে।’

আরো পড়ুন:  রাজশাহীর গুটি আম নামবে কাল থেকে

ইওয়ামা কিমিনোরি বলেন, ‘জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতের উদ্যোগে গঠিত কোয়াড কোনো সামরিক জোট নয়। এ ছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) বাংলাদেশের সংযুক্তি ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির সঙ্গে সাংঘর্ষিক নয় বলেও জানান জাপান রাষ্ট্রদূত।

এর আগে, সোমবার ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে, আমরা (যুক্তরাষ্ট্র) চাই নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়।’

এম/


 

বাংলাদেশ জাপান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250