রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

বাংলালিংক টানা ৭ম বারের মতো ওকলা অ্যাওয়ার্ড পেল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলালিংক দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক হিসেবে চার বছরে টানা সপ্তম বারের ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে। ২৮.৭৭ স্পিড স্কোর নিয়ে ২০২৩ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের ওকলা স্পিডটেস্ট রিপোর্টে প্রথম স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে প্রতিদিন সংগৃহীত কয়েক মিলিয়ন ফলাফলের ভিত্তিতে রিপোর্ট প্রকাশ করে ওকলা। বিশ্বব্যাপী নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা ও ব্যবহারযোগ্যতা সঠিকভাবে নির্ণয় এবং বিশ্লেষণের জন্য প্রতিষ্ঠানটি বিশেষভাবে সমাদৃত।

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সর্বোচ্চ পরিমাণ স্পেকট্রাম নিয়ে ২০২৩ সালের প্রথমার্ধে বাংলালিংক নেটওয়ার্কের গতিতে এর শীর্ষ অবস্থান অব্যাহত রেখেছে। এই অর্জনের পাশাপাশি নেটওয়ার্কের সার্বিক মান উন্নততর করে উদ্ভাবনী ডিজিটাল সেবাও দিয়ে চলেছে। বাংলালিংক এই বছর ৪ কোটি গ্রাহকের মাইলফলকও অর্জন করেছে।    

ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড সম্পর্কে বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক আস বলেন, বাংলালিংক ধারাবাহিকভাবে নেটওয়ার্কের গুণগত মানকে প্রাধান্য দিয়ে আসছে, যা টানা ৪ বছর ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে প্রতিফলিত হয়। বাংলালিংক-এর উন্নত নেটওয়ার্ক ডিজিটাল অপারেটর হিসেবে আমাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার পাশাপাশি গ্রাহকদেরকে বিভিন্ন ডিজিটাল সেবা স্বাচ্ছ্যন্দের সাথে ব্যবহারের সুযোগ দিয়েছে। দ্রুততম ফোর-জি নেটওয়ার্ককে কাজে লাগিয়ে উন্নত মানের টেলিকম সেবা ও মাইবিএল সুপার অ্যাপ ও টফি-এর মতো ওয়ান-স্টপ সল্যুশন প্রদান করাই আমাদের লক্ষ্য।

জিফ ডেভিস-এর একটি বিভাগ ওকলা-এর প্রেসিডেন্ট ও সিইও স্টিফেন বাই বলেন, ওকলা-এর স্পিডটেস্ট অ্যাওয়ার্ড প্রোগ্রাম বিশ্বের সেরা ফিক্সড ও মোবাইল সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানগুলিকে স্বীকৃতি দিয়ে থাকে। এর মাধ্যমে গ্রাহকরা নির্ভরযোগ্য ও নির্ভুল তথ্য পেয়ে থাকেন, যা তাদেরকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলির সম্পর্কে তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বাংলালিংক-কে টানা চার বছর বাংলাদেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিতে পেরে আমরা গর্বিত। মর্যাদাপূর্ণ এই পুরস্কার বাংলাদেশে অব্যাহতভাবে দ্রুততম মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করার লক্ষ্যে বাংলালিংক-এর প্রচেষ্টা ও পরিশ্রমের প্রতিফলন।

আর.এইচ

বাংলালিংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250