সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি *** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড *** স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী: মাহদী আমিন

বাজারে স্মার্টফোনের বিক্রি বৃদ্ধি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বে স্মার্টফোনের বাজার হিসেবে শীর্ষে রয়েছে চীন। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে দেশটিতে ৬ কোটি ৫৪ লাখ ইউনিটের বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ বেশি। 

চীনের মোবাইল ফোন মার্কেটের জন্য ২০২৩ সালের শুরুটা তেমন ভালো ছিল না। কভিড-১৯ মহামারীর কারণে দেশটির বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। বিধিনিষেধ প্রত্যাহার করা হলেও গ্রাহক পর্যায়ের চাহিদা এখনো স্বাভাবিক হয়নি। যে কারণে নির্দিষ্ট সময় পর সেলফোন পরিবর্তনের যে ধারা সেটিতেও পরিবর্তন এসেছে।

ডিভাইস পরিবর্তনের হার কমে যাওয়ার পেছনে উৎপাদনকারীরাও ভূমিকা রেখেছে। ডিভাইসে বেশি র‍্যাম ও ইন্টারনাল স্টোরেজ থাকার সুবিধাও প্রভাব ফেলেছে। তবে এত সমস্যার মধ্যেও চীনের পাঁচ শীর্ষ স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বাজারে তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। 

২০২৩ সালের অভ্যন্তরীণ বাজারে শীর্ষে আসে অপো। দুটি ফ্ল্যাগশিপ ডিভাইস বাজারজাতের মাধ্যমে যে উদ্যোগ নেয়া হয়েছিল সেটি অপোর জন্য সুফল বয়ে আনছে। কোম্পানিটির ফাইন্ড এন২ ও ফ্লিপ সিরিজ প্রথম প্রান্তিকে ফোল্ডেবল বাজারে শীর্ষে ছিল।

চীনের বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। জানুয়ারিতে সরবরাহ স্বাভাবিক হওয়ার পর ছয় মাসের মধ্যে অ্যাপল প্রথমবারের মতো পণ্যের দাম পুনর্নির্ধারণ করে। ফেব্রুয়ারিতে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি আইফোন ১৪ প্রো ও ম্যাক্সের চ্যানেল মূল্য কমিয়েছে। এ দুটি ডিভাইসের ভালো চাহিদা ছিল এবং বিক্রিও হয়েছে অনেক।

বছরের প্রথম প্রান্তিকে চীনের বাজারে তৃতীয় অবস্থান দখলে রেখেছে ভিভো। বিশেষ করে ভাঁজযোগ্য ডিভাইস এক্স ফোল্ড ২ ও এক্স ফ্লিপ বাজারজাতের জন্য প্রস্তুত।

আর.এইচ/ আই. কে. জে/ 

স্মার্টফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250