বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

বিএনপির কর্মসূচিতে সরকার কোনো চাপ অনুভব করছে না : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩

#

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কর্মসূচি আর বিদেশিদের তৎপরতায় সরকার কোনো চাপ অনুভব করছে না। বৃহস্পতিবার সকালে বনানীর সেতু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (কর্ণফুলী টানেল) উদ্বোধন উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। 

বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করে যেন জনগণের জানমালের ক্ষতি না করতে পারে সেজন্য আওয়ামী লীগও অব্যাহত কর্মসূচি দেয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির প্রতিরোধ বা প্রতিশোধ হবে পুরোটাই আওয়ামী লীগের শান্তি সমাবেশের বিপরীতে ভায়োলেন্স। তিনি বলেন, তারা ৭১ -এ পরাজিত হয়ে ৭৫ সাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগকে ধংস করার চেষ্টা করছে।

বিএনপি শান্তি সমাবেশে হামলা করলে পাল্টা হামলা করা হবে এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ আগ বাড়িয়ে বিএনপির সমাবেশে কোনো হামলা করবে না।

আই. কে. জে/ 

ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250