রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান চালিয়ে বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ বুধবার (২২শে অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

রাশেদ খান তার পোস্টে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই নিরপেক্ষতার পরিচয় দিতে পারেনি। কোনো কোনো দলকে সুবিধা দিয়ে ম্যানেজ করে চলেছে। স্বজনপ্রীতিবাজ উপদেষ্টারা কতটুকু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন, সেটি নিয়ে সংশয় ও সন্দেহ আছে।’ 

তিনি বলেন, ‘এমতাবস্থায় নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের রদবদলের পাশাপাশি উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি এবং বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তা ছাড়া বর্তমান উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘যেসব উপদেষ্টা দুর্নীতি করেছেন, যারা আত্মীয়-স্বজনকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করেছেন, সরকারকে নিজেদের ভাগ-বাটোয়ারার সম্পদ মনে করেছেন, তাদের আজ হোক-কাল হোক জনগণের কাঠগড়ায় জবাবদিহি করতেই হবে।'

রাশেদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250