শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’

বিএনপির মুখে পালানোর কথা শোভা পায় না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা - ছবি: সংগৃহীত

পলাতক আসামির তত্ত্বাবধায়নে বিএনপি বড় বড় কথা বলে আর পাচারের টাকায় আন্দোলন করে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো পালায় না।

 ‘আওয়ামী লীগ পালানোর পথ পাবে না’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘যারা পালিয়েই আছে, সাজাপ্রাপ্ত পলাতক আসামির দ্বারা যে দল পরিচালিত হয়, সেই দলের মুখে পালানোর কথা শোভা পায় না। আওয়ামী লীগ পালায় না, পালায় না।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শোকের মাস আগস্টের প্রথম দিনে কৃযক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ২০৪১ সালের মধ্যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এটাই জাতির পিতার কাছে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা।

আরো পড়ুন:অক্টোবরে প্রাক্–নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে যুক্তরাষ্ট্র

কৃযক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

এম/


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250