সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

বিজয় দিবসে প্রধানমন্ত্রীর উপহার মুক্তিযোদ্ধাদের জন্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) এ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মধ্যে ফলমূল ও মিষ্টান্ন পাঠানো হয় প্রধানমন্ত্রীর তরফে।

শনিবার (১৬ই ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে উপহার পৌঁছে দেন।

প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের দিনে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী দল আওয়ামী লীগের বিজয় প্রত্যাশা করেন। তারা বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা সুরক্ষিত থাকবে। শুধু তাই নয় দেশের উন্নয়ন অগ্রযাত্রাও অব্যাহত থাকবে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

আরো পড়ুন: দেশে জীবিত বীর মুক্তিযোদ্ধা ৯৮ হাজার ৫৪১ জন

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা প্রধানন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এসকে/ 

প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপহার মহান বিজয় দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250