বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত টানা ৩ দিনের ছুটি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

ঈদে মিলাদুন্নবীর পর দুদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তাই বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের ছুটি।

বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি। এরপর শুক্র ও শনিবার (২৯ ও ৩০ সেপ্টেম্বর) দুদিন সাপ্তাহিক ছুটি। তাই বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত (২৮-৩০ সেপ্টেম্বর) টানা তিন দিন ছুটি কাটাবেন সরকারি চাকুরেরা।

তিন দিন ছুটি উপলক্ষে অনেকেই গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন। বুধবার অফিস করে অনেকেই গ্রামের বাড়িতে ছুটবেন বলে জানা গেছে।

তিন দিনের ছুটি শেষে আগামী রোববার (১ অক্টোবর) অফিস করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার বিকেলের পর রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ স্টেশনগুলোতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ভিড় থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সড়ক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার রাতের সব বাসের টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।

সায়েদাবাদে বিভিন্ন গন্তব্যে বাসের টিকিট বিক্রি করা মোহাম্মদ আলী জাগো নিউজকে বলেন, সচরাচর বৃহস্পতিবার যাত্রীদের যে ভিড় হয়ে থাকে, তিন দিনের ছুটির কারণে সে ভিড়টা বুধবারই হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন গন্তব্যের বুধবার রাতের বাসের টিকিট সব বিক্রি হয়ে গেছে।

যাত্রীরা জানিয়েছেন, যাত্রীর চাপ বেশি থাকায় ভাড়াও কিছুটা বেড়েছে। তবে সায়েদাবাদ টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টারে দায়িত্ব পালনকারী ব্যক্তিরা জানিয়েছেন, ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। অন্যান্য সময় যাত্রী কম থাকায় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নেওয়া হয়। এখন সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে।

একে/ আই. কে. জে/ 



সরকারি ছুটি ঈদে মিলাদুন্নবী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250