মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

বেগুন চাষে স্বাবলম্বী হচ্ছেন নওগাঁর নারীরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ১১ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরের ফসল রোপণ থেকে ঘরে তোলা পর্যন্ত সমস্ত কাজে পুরুষের পাশাপাশি এগিয়ে যাচ্ছে নারীরা। নারীরা নানা রকম ফসলের চাষ করছেন। চলতি বছর বেগুনের ফলন ভালো হওয়ায় এবং বাড়তি দাম পাওয়ায় খুশি নওগাঁর নারী চাষিরা।

সরজমিনে গিয়ে দেখা যায়, মহাদেবপুরের নারী উদ্যোক্তারা ফসলের মাঠে ব্যস্ত সময় পার করছে। আড়াই মাস আগে জমিতে রোপণ করা গাছ থেকে বেগুন তোলায় ব্যস্ত শাহিনুর আক্তার ইতি। গৃহস্থালির কাজের পাশাপাশি এসব নারী সবজি চাষাবাদে এগিয়ে এসেছেন মাঠে।

জমিতে চাষাবাদের বিষয়ে নারী উদ্যোক্তারা বলেন, ফসলের মঠে পুরুষের পাশাপাশি নারীরা সমান তালে কাজ করে যাচ্ছেন। মাঠে শাকসবজি চাষ করে যে টাকা উপার্জন করে তা দিয়ে সংসার ও ছেলেমেয়েদের খরচ চালাচ্ছেন। জমি সেচ, ক্ষেত পরিচর্যাসহ ফসল তোলার মতো কাজও তারা করছেন।

বাড়তি বাজারদর পেতে মৌসুমভিত্তিক সবজি চাষাবাদে এসব নারী এগিয়ে আসায় সংসারে সচ্ছলতা এসেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার যশোহরি, মল্লিকপুরী, বারি-৩ সহ উচ্চ ফলনশীল বেগুনের ভালো ফলন হয়েছে।

নারীদের কৃষিকাজে এগিয়ে আসার বিষয়ে স্থানীয়রা বলেন, আমাদের এলাকায় নারী পুরুষরা একত্রে ফসলের মাঠে কাজ করছে। নারীদের এগিয়ে আসার কারণে ফসল উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলন বাড়ায় তারা আর্থিকভাবে লাভবানও হচ্ছেন। সেই সঙ্গে কৃষি বিভাগও তাদের সহযোগিতা করছে। তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আরো পড়ুন: ২০ মে থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরা নিষেধ

নওগাঁর মহাদেবপুরের উপজেলা কৃষি কর্মকর্তা শ্রী অরুণ চন্দ্র রায় বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে, যেকোনো প্রশিক্ষণ কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ অন্তত ৪০ শতাংশ রাখতে হবে। এসব প্রশিক্ষণ গ্রহণ করে নারীরা কৃষিকাজে অংশগ্রহণ করছেন। এতে কৃষিকাজে শ্রমশক্তি বৃদ্ধি পাচ্ছে। নারীদের আমরা বিভিন্ন আধুনিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সুপ্রশিক্ষিত করছি।

উল্লেখ্য, চলতি মৌসুমে জেলায় ৬৭ হাজার হেক্টর জমিতে বেগুনসহ নানা জাতের সবজি চাষাবাদ হয়েছে।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250