শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

বড় ভাই জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানাল ছোট ভাই বীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন আজ বুধবার। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন শাকিব-অপু পুত্র। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরের বছরই ছেলেকে নিয়ে টিভি চ্যানেলে হাজির হন অপু। জানান শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সংসারের কথা।

সেই ঘটনার পর আজ ৭ বছরে পা রাখল আব্রাম খান জয়। নিজের জীবনের বিশেষ এই দিনে সকলের শুভেচ্ছাবার্তায় ভাসছেন শাকিব পুত্র। সে তালিকায় রয়েছেন চিত্রনায়িকা বুবলীর ছেলে শেহজাদ খান বীর-ও। সম্পর্কে জয়ের ছোট ভাই হন বীর।

বুধবার (২ে৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় ‘শেহজাদ খান বীর’-এর ফেসবুক পেজ থেকে জয়কে উদ্দেশ্য করে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যায়, বড় ভাইকে জন্মদিনের উইশ করছেন বীর। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, শুভ জন্মদিন জয় ভাইয়া।

বীরের সেই ফেসবুক পেজটি নিয়ন্ত্রণ করেন তার মা শবনম বুবলী। তিনি নিজেও তার ফেসবুকে সেই ভিডিওটি শেয়ার করেছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ‘ভালোবাসার ইমোজি’।

অপু-শাকিব পুত্রকে বুবলী পুত্রের জন্মদিনের শুভেচ্ছা বার্তা ভক্তদেরও বেশ অবাক করেছে। তারা সকলেই দেশের শীর্ষ নায়কের দুই ছেলের এমন চিত্রে বেশ খুশি হয়েছে, প্রশংসা করেছে। একজন লিখেছেন, রক্তের ওপর রক্তের টান আছে, কোন হিংসে নাই আলহামদুলিল্লাহ, দেখি অনেক ভালো লাগল। অন্য একজন লিখেছেন, এই প্রথম কিছু একটা ভালো লাগল।

ওআ/

শাকিব খান অপু বিশ্বাস বুবলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250