মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিগগির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের *** দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র সিলেটে *** স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ভারত *** মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে: শামা ওবায়েদ *** মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা মোদির, সামনে বড় চ্যালেঞ্জ *** দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে দুই বছর সময় লাগবে: তথ্য উপদেষ্টা *** কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর *** অন্তর্বর্তী সরকারের সময় স্টেট এক্সিস্ট করেছিল বলে মনে করি না: জাহেদ উর রহমান *** কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন *** দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান

ভারত বাংলাদেশের গণতন্ত্র সমুন্নত রাখতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

ভারত বাংলাদেশে গণতন্ত্র সমুন্নত রাখতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ভারত বিশ্বে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। তারা চায় প্রতিবেশি রাষ্ট্রে গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে কোনো ভাটা না পড়ে।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানিজ বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপানিরা বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য, বিদ্যুৎ খাত, বন্দর ও পর্যটন নিয়ে আগ্রহ জানিয়েছে।

ঢাকা -নয়াদিল্লি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক, ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) যোগ দিতে আগামী ২৩ নভেম্বর ভারত যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এই বৈঠকে নির্বাচন প্রসঙ্গে কি আলোচনা হতে পারে- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি রুটিন ওয়ার্ক (নিয়মিত বৈঠক)। দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিষয় নিয়েই আলোচনা হবে। রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলাপ হবে না বলে উল্লেখ করেন তিনি।

এ কে আব্দুল মোমেন বলেন, নির্বাচন নিয়ে তো আলাপ হয়েই গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো আগেই আলোচনা করেছেন। ভারত বিশ্বে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। তারা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়।

কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল এরইমধ্যে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি ‘ভেরি স্ট্রং প্রসেসেস’ (মজবুত উদ্যোগ) এর মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।

এসকে/ 

নির্বাচন শেখ হাসিনা বাংলাদেশ ভারত গণতন্ত্র নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শিগগির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র সিলেটে

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ভারত

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা মোদির, সামনে বড় চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250