রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ভারত সফরে গেছেন। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত (ডি.ওয়াই) চন্দ্রচূড়ের আমন্ত্রণে তিনি এ সফরে গেলেন। এ সময় তিনি আন্তর্জাতিক একটি সেমিনারে যোগ দেবেন।

রোববার (২৬শে নভেম্বর) দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বিজি-৩৯৭ এর একটি বিশেষ ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। ভারত সফর শেষে আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ বিমান বিজি-৩৯৮ এর বিশেষ ফ্লাইটে বিকাল ৫টা ১৮ মিনিটে দেশে ফিরবেন প্রধান বিচারপতি।

আরো পড়ুন: আত্মপক্ষ সমর্থনে আদালতে ড. ইউনূস

ভারত সফরে তার সঙ্গী হবেন প্রধান বিচারপতির স্ত্রীসহ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

বিমানবন্দরে বিদায় জানাতে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. মশিয়ার রহমান এবং মাননীয় প্রধান বিচারপতির একান্ত সচিব হাসান মো. আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান বিচারপতির অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি থাকবেন বোরহান উদ্দিন। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারক।

এসি/ওআ


প্রধান বিচারপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250