রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

ভারতের অরুণাচলে স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সোমবার টোমো রিবা ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্সে (টিআরআইএইচএমএস) প্রথম ড্রোন উড্ডয়ন পর্যবেক্ষণ করেন। স্বাস্থ্যমন্ত্রী আলো লিবাং এর সাথে তিনি হাসপাতাল কমপ্লেক্স থেকে ১০০ টি মেডিকেল সহযোগী গাড়ির অনুমোদন প্রদান করেন।

মুখ্যমন্ত্রী এখানকার দ্বিতীয় ব্লকে নতুন কার্যকরী জরুরি বিভাগ স্থাপন করেন এবং তিনটি টেসিলা এমআরআই মেশিন স্থাপন করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী আলো লিবাং-এর নির্দেশনায় এবং তাদের আন্তরিক প্রচেষ্টার কারণেই খুব অল্প সময়ের মধ্যেই এই অত্যাধুনিক মেশিনগুলো প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করেন খান্ডু।

তিনি জানান, জনবহুল এই এলাকায় স্বাস্থ্য পরিষেবার মতো মৌলিক অধিকার প্রত্যেক জনগণের কাছে পৌঁছে দেওয়া সরকারের জন্য সত্যিই চ্যালেঞ্জিং একটি বিষয়। তবে স্বাস্থ্য বিভাগ এবং এর কর্মকর্তারা এ জন্য পরিশ্রম করে চলেছেন। খান্ডু রাজ্যের একমাত্র মেডিকেল কলেজের উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এর আরও উন্নয়নের জন্য পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

তিনি জানান যে রাজ্য সরকার কলেজের ভর্তির সংখ্যা বর্তমান ৫০ জন থেকে প্রতি ব্যাচে ১০০ তে উন্নীত করার জন্য কেন্দ্রীয় কর্তৃপক্ষের সাথে কথা বলছেন।

তাছাড়াও ১০৮টি এম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে যা রাজ্যের অভ্যন্তরে ও বাইরে গুরুতর অসুস্থ রোগীদেরকে দ্রুতগতিতে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে নিয়োজিত থাকবে।

২০২১ সালে এ পরিষেবা চালু হওয়ার পর এখন পর্যন্ত এ পরিষেবা গ্রহণের জন্য ৭০,০০০ ফোনকল এসেছে এবং ৭০০০ এরও বেশি রোগীকে সাহায্য করা হয়েছে।

আই. কে. জে/

ভারতের অরুণাচলে স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250