বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ভিসা নীতির কারণে পুলিশ ইমেজ সংকটে পড়বে না : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভিসানীতি নিয়ে পুলিশের ওপর কোনো ইমেজ সংকট তৈরি হবে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ৩৫ তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে ‘পর্যটন নিরাপত্তায় ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা : বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ভাবনা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ভিসানীতি পুলিশকে ইমেজ সংকটে ফেলবে কি না? এ ব্যাপারে জানতে চাইলে আইজিপি বলেন, ভিসা নীতিতে পুলিশের ইমেজ সংকট হবে বলে মনে করি না।

জাতীয় নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের বিষয়ে পুলিশ তৎপর কি না? জানতে চাইলে আব্দুল্লাহ আল-মামুন বলেন, যে কেউ অবৈধ অস্ত্র প্রদর্শন করলে পুলিশ তৎপর হয়। যার কাছে অবৈধ অস্ত্র থাকে তা উদ্ধার করা হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় নির্বাচনে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবে।

অস্ত্র উদ্ধারে বিশেষ কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, অস্ত্র উদ্ধারে যে পরিকল্পনা, অভিযান আমরা যথাসময়ে করবো। কৌশলগত কারণে সেটা আমি বলছি না।

দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মারা গেছেন আহত ভুবন চন্দ্র শীল, পুলিশ জড়িয়েছে ডাকাতির ঘটনায় সাম্প্রতিক এসব ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইজিপি বলেন, যখনই যে কোনো ঘটনা সংঘটিত হয়, তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু ব্যবস্থা নিয়ে থাকি। এর কোন ঘটনায় যদি আমাদের কোনো সদস্যও জড়িত থাকে তাহলেও আমরা ছাড় দেই না। আমরা তদন্ত করে তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকি।

রাজনৈতিক লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি আছে কিনা জানতে চাইলে আইজিপি বলেন, নির্বাচন আসছে। নির্বাচনের আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশন করে থাকেন। নির্বাচন কমিশন নির্বাচনকালীন আমাদের ওপর যে দায়িত্ব দেবে, সেই সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করবো।

ওআ/

আইজিপি ভিসা নীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250