বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে বোমা বিস্ফোরণ ও উদ্ধারে নতুন উদ্বেগ, পেছনে কি একই গোষ্ঠী? *** চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার *** ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে মনে করে না তেহরান, বাংলাদেশের সিদ্ধান্তেও উদ্বিগ্ন নয় *** প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অত্যন্ত আশাবাদী দীনেশ ত্রিবেদী *** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

ভোটের মালামাল পাঠাতে পার্বত্য জেলার ৩৩ কেন্দ্রে থাকবে হেলিকপ্টার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

আগামী বছরের ৬ থেকে ৯ জানুয়ারির মধ্যে যে কোনো একদিন জাতীয় নির্বাচনের সম্ভাব্য ভোটের দিন হিসাবে করে শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে পার্বত্য এলাকায় হেলিকপ্টার ব্যবহার করবে ইসি। হেলিকপ্টারের চাহিদা চেয়ে এরই মধ্যেই রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছে কমিশন।

ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমানের সই করা চিঠি পার্বত্য তিন জেলার নির্বাচন অফিসার বরাবর পাঠানো হয়েছিল।

চিঠির জবাবে পার্বত্য তিন জেলার নির্বাচন অফিসার জানান, ভোটের মালামাল পাঠাতে পার্বত্য জেলাগুলোর দুর্গম ৩৩টি কেন্দ্রে হেলিকপ্টার প্রয়োজন। সোমবার (৬ নভেম্বর) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ফলে জাতীয় নির্বাচনের জন্য তিন পার্বত্য জেলার ৩৩টি কেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠাতে ও ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেওয়ার জন্য হেলিকপ্টার চেয়েছে স্থানীয় নির্বাচন অফিস। এর মধ্যে খাগড়াছড়ি জেলায় ৩টি, বান্দরবান জেলায় ১২টি এবং রাঙ্গামাটি জেলায় ১৮টি ভোটকেন্দ্র রয়েছে।

এর আগে ইসি জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পার্বত্য অঞ্চলে কোনো কোনো ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠানো এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেওয়ার কাজে হেলিকপ্টারের প্রয়োজন হতে পারে। এজন্য প্রয়োজনীয় হেলিকপ্টার, নির্দিষ্ট কেন্দ্রের কাছাকাছি হেলিপ্যাড এবং অন্য বিষয়গুলো সম্পর্কে তথ্য প্রয়োজন।

এসকে/ 

নির্বাচন কমিশিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হেলিকপ্টার পার্বত্য জেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250