সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি পেছাল *** আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির *** ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

ভয়ংকর রুশ জেনারেল সুরোভিকিন বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০০ পূর্বাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

রুশ জেনারেল সের্গেই সুরোভিকিন। ফাইল ছবি

ইউক্রেনে যুদ্ধ চালানো ভয়ংকর রুশ জেনারেল সের্গেই সুরোভিকিনকে বরখাস্ত করা হয়েছে। তিনি ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের দায়িত্বে ছিলেন। গত জুন মাসে ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর বিদ্রোহের পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

বুধবার (২৩ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার শীর্ষস্থানীয় সামরিক ব্যক্তিত্ব জেনারেল সের্গেই সুরোভিকিনকে বিমানবাহিনী প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। তার এই অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

পর্যবেক্ষকরা মনে করছেন, সুরোভিকিনকে হয়তো নাটকীয় ওয়াগনার বিদ্রোহের সময় অপসারণ করা হয়েছে। 

তবে এব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির গণমাধ্যমকে বলেছে, নতুন চাকরিতে যোগদানের কারণে জেনারেল সুরোভিকিনকে বরখাস্ত করা হয়েছে। তিনি বর্তমানে স্বল্পকালীন ছুটিতে রয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ জুন ওয়াগনার ভাড়াটে সৈন্যরা মস্কোর দিকে যাত্রা করার সময় জেনারেল সুরোভিকিন এক ভিডিও বার্তা নিয়ে সামনে আসেন এবং বিদ্রোহী সেনাদের তাদের ঘাঁটিতে ফিরে যাওয়ার নির্দেশ দেন। ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সাথেও রুশ এই জেনারেলের সুসম্পর্ক ছিল বলে জানা যায়।

এম.এস.এইচ/

রাশিয়া-ইউক্রেন সুরোভিকিন রুশ জেনারেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250