শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

মঙ্গলের বার্তা ছড়িয়ে দিতে হবিগঞ্জে মুক্তাঞ্চলের কবিতার মিছিল

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলো, আমরা এগিয়ে যাই।

একটি কবিতা বলতে বলতে এগিয়ে যাই।

স্লোগানের তালে এগিয়ে যাই।

কবিতা বলতে বলতে এগিয়ে যাই।

মিছিল শব্দটিকে একটু ভার ভার মনে হয়। প্রতিবাদী, বিদ্রোহী! কিন্তু কবিতা প্রতিবাদীও বটে আবার প্রেম কিংবা বোধেরও। কবিতা মঙ্গলেরও বার্তা ছড়ায়, তারও বেশি ছড়ায় বোধের। আমাদের ভেতর থেকে স্পর্শ করে। হবিগঞ্জে ৩য় মুক্তাঞ্চল সাহিত্য উৎসব'২৩ আয়োজনের শুরু হয় কবিতার মিছিল দিয়ে।


ছবি: সংগৃহীত

সমস্বরে কবিতা আবৃত্তি করতে করতে সংগঠনের সদস্যরা মিছিল নিয়ে সকাল ৮ টায় হবিগঞ্জ পৌর টাউন হল থেকে যাত্রা শুরু করে। সবার হাতে ছিলো কবিতার পঙ্ক্তি লেখা ফেস্টুন, মুখে ছিলো কবিতার স্লোগান। 

নজরুলের 'সাম্যের গান গাই - আমার চক্ষে পুরুষ-রমনী কোনো ভেদাভেদ নাই' কিংবা শামসুর রহমানের 'স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও' সহ অসংখ্য কবিতাকে সম্বল করে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে  হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ক্রস রোড ও কালিবাড়ি ক্রস রোড দিয়ে গিয়ে পুনরায় হবিগঞ্জ পৌর টাউন হলে এসে শেষ হয়।


ছবি: সংগৃহীত

পুরো মিছিলের স্লোগান ছিলো কবিতা।

আয়োজকদের মধ্যে বৃন্দা পন্থ দাশ বলেন, 'কবিতার মিছিলটি আমাদের নিয়মিত আয়োজন করার ইচ্ছে রয়েছে। সব অশুভ শক্তিকে পাশ কাটিয়ে, হিংসা ভেদাভেদ ভুলে রাজপথে নেমে আসুক কবিতার মিছিল'। 

স্বর্ণশ্রী রায় চৌধুরী বলেন, 'মিছিলের সামনের ব্যানারটি নিজেদের হাতে সুন্দর করে লিখা, বাঁশ কিনা, ককশিট ও কাগজ কিনা, কাগজে লিখা, ককশিট বাঁশ কেটে সব ফেস্টুন সুন্দরভাবে তৈরি করা, মিছিলের স্লোগান কি থাকবে তা নিয়ে গ্রুপে আলোচনা করা, রিহার্সাল দেয়া এবার ও গতবার দুই উৎসবের কবিতার মিছিলের এই কাজগুলো করতে পুরো টিম কষ্ট করেছে, আমরা একসাথে আনন্দ করেছি। এই অভিজ্ঞতাগুলো সবারই মনে থাকবে।


ছবি: সংগৃহীত

ভালো লাগবে যদি সামনেরবার থেকে আরো বেশি সাধারণ মানুষের সম্পৃক্ততা পাই।' 

 কবিতার এই মিছিল ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশে, সারা বিশ্বে।

এম/

আরো পড়ুন: কবিতা: কালবেলা -খোকন কুমার রায়

হবিগঞ্জ মুক্তাঞ্চল কবিতা মিছিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250