সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’

মঞ্চ থেকে নামিয়ে দেয়ার ঘটনায় মুখ খুললেন এআর রহমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ৩রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের পুনেতে মঞ্চে তখন গাইছেন দু’বারের অস্কার জয়ী সুরকার এআর রহমান। কিন্তু হঠাৎ সব বানচাল করল স্থানীয় পুলিশ। একেবারে মঞ্চে উঠে আঙ্গুল দেখিয়ে রহমানকে মঞ্চ ছাড়ার নির্দেশ। খুব বেশি কথা না বাড়িয়ে মঞ্চ ছাড়েন শিল্পী। যদিও ততক্ষণে চিৎকার শুরু করেছেন বহু দর্শক। তবে মঞ্চে এক মুহূর্তে বিলম্ব করেননি। গোটা ঘটনায় নিন্দার ঝড়। এই ঘটনার পর মুখ খুললেন এই সুরকার।

টুইট করে রহমান ধন্যবাদ জানান, পুনের দর্শকদের। তিনি লেখেন, ‘আপনাদের ভালবাসা পেয়ে আমি আপ্লুত। আর একটু বেশিক্ষণ কাটানোর ইচ্ছে ছিল। তবে আমার মনে হয় গতকাল একেবারে রকস্টার মুহূর্ত হলো আমার জীবনে। জানি পুনের দর্শক আরও একটু বেশি কিছু আশা করেছিলেন। ধন্যবাদ আপনাদের সকলকে এমন একটা সন্ধ্যার জন্য।’

আরো পড়ুন: প্রিয়াঙ্কার মাধ্যমে পৃথিবীর সামনে এলো বহুমূল্য রত্নের সম্ভার

প্রসঙ্গত, ২০১১ সালে ‘রকস্টার’ ছবিটি মুক্তি পায়, এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। এক বিদ্রোহী গায়কের জীবন তুলে ধরা হয় এই ছবিতে। সেখানে গাইতে গাইতে পুলিশের হয়রানির মুখে পড়তে হয় পর্দার জর্ডানকে। ওই ছবির সুরকার ছিলেন এআর রহমান নিজেই। হয়তো সেই প্রসঙ্গ টেনেই খানিক রসিকতা করেছেন শিল্পী। 

জানা গেছে, এআর রহমানের ওই শোয়ের জন্য রাত ১০টা পর্যন্তই সময় নির্দিষ্ট ছিল। তবে ঘড়ির কাঁটা যে ১০টা ছাড়িয়েছে তা খেয়াল করেননি শিল্পী। রাত সোয়া ১০টার দিকে শেষ গানটি ধরেছিলেন রহমান। তখনই মঞ্চে উঠে সরাসরি গান বন্ধ করে দেয় পুলিশ। পুনের রাজা বাহাদুর মিল এলাকায় আয়োজিত অনুষ্ঠানে হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন।


এসি/ আইকেজে 

মঞ্চ মুখ এআর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250