মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা ব্যারিস্টার সুমনের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি আলোচিত আইনজীবী সায়েদুল হক চৌধুরী সুমন (ব্যারিস্টার সুমন)। এজন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (২৬শে নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার সুমন। এর আগে হবিগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছিলেন তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, আমার সুস্পষ্ট বক্তব্য ছিল, নির্বাচনে যদি বিএনপি থাকত, তাহলে নেত্রী যাকে মনোনয়ন দেবেন, আমি তার পক্ষে কাজ করব।

এদিন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মনোনয়নপ্রত্যাশীরা। তখন ব্যারিস্টার সুমনও ছিলেন। সেখানে থেকে বের হয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরাসরি জানিয়ে দিয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিংবা নির্বাচনবিহীন কেউ আসতে পারবেন না।

আলোচিত এই আইনজীবী বলেন, মূল কথা হলো নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয়, তাতে জোর দেওয়া হয়েছে। সেটা নিশ্চিত করতে বলা হয়েছে সবাইকে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।

ওআ/

ব্যারিস্টার সুমন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250