রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

মশক নিধন কার্যক্রমের ব্যয় নির্ধারণ করতে ডিএসসিসি কমিটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন মেশিনের জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে টুলস বক্স সরবরাহ কাজের জন্য পাবলিক প্রকিউরমেন্ট অনুযায়ী দাপ্তরিক ব্যয় নির্ধারণ করার জন্য কমিটি গঠন করেছে।

শুক্রবার (১৮ আগস্ট) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান এ বিষয়ে ৩ সদস্যের একটি কমিটি গঠন করে দপ্তর আদেশ জারি করেছেন।

ডিএসসিসি সচিব আকরামুজ্জামান জানিয়েছেন, গঠিত এই কমিটি এসব মালামালের দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় প্রস্তুত করে তা প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তার নিকট প্রদান করতে হবে।

তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে। এছাড়া কমিটির সদস্য সচিব হয়েছে অঞ্চল ১ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা এবং সদস্য করা হয়েছে সংস্থাটির ভান্ডার ও ক্রয় কর্মকর্তা।

আর.এইচ

ডিএসসিসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250