মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

মসজিদে মিললো ২০০ বছরের পুরোনো কোরআন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

হাতে লেখা কোরআনের অনুলিপি। ছবি: বিবিসি

দক্ষিণ আফ্রিকায় ২০০ বছরেরও বেশি সময় পুরনো একটি হাতে লেখা কোরআনের অনুলিপির সন্ধান পাওয়া  গেছে। অনুলিপিটি দেশটির কেপ টাউনের বো কাপ শহরের এক মসজিদে সংরক্ষিত রয়েছে।

অনুলিপিটি নিজ হাতে লিখেছিলেন আফ্রিকার দক্ষিণ প্রান্তে নির্বাসিত হওয়া ইন্দোনেশিয়ার এক ইমাম। কোরআনের অনুলিপিটি ১৯৮০'র দশকে জীর্ণশীর্ণ এক কাগজের ব্যাগের মধ্যে আবিষ্কৃত হয়। খবর বিবিসির।

মসজিদ কমিটির সদস্য ক্যাসেম আবদুল্লাহ বলেন, এটার উপরে অনেক ধুলা পড়েছিল। দেখে মনে হচ্ছিল ১০০ বছরেরও বেশি সময় ধরে কেউ ওই চিলেকোঠায় প্রবেশ করেনি। নির্মাণকারীরা তুয়ান গুরুর লেখা ধর্মীয় গ্রন্থের একটি বাক্সও খুঁজে পেয়েছিলেন।

গবেষকদের বিশ্বাস, তুয়ান গুরু (শিক্ষক) নামে পরিচিত ইমাম আবদুল্লাহ ইবনে কাদি আবদুস সালাম নিজ হাতে কোরআনের এই অনুলিপি লিখেছিলেন। ডাচ উপনিবেশের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে শাস্তিস্বরূপ ১৭৮০ সালে ইন্দোনেশিয়ার তিডোর দ্বীপ থেকে রাজনৈতিক বন্দী হিসাবে তুয়ান গুরুকে কেপটাউনে নির্বাসিত করা হয়। এরপরেই তিনি নিজের স্মৃতি থেকে কোরআনের এই অনুলিপিটি রচনা করেন। 

প্রথম কয়েকটি পৃষ্ঠা বাদে পুরো কোরআনটি ভালো অবস্থায় ছিল। তবে এটি বাঁধাই করা না থাকায় পৃষ্ঠাগুলো এলোমেলো হয়ে গিয়েছিল। যার ফলে ছয় হাজারেরও বেশি আয়াত সম্বলিত কোরআনের পৃষ্ঠাগুলো সঠিক ক্রমান্বয়ে সাজানো গবেষকদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। কালো এবং লাল কালিতে আরবি হরফের লিপিগুলো এখনও স্পষ্ট রয়েছে।

উদ্ধারের পর কোরআনের সংরক্ষণ ও পৃষ্ঠাগুলো ক্রমান্বয়ে সাজানো দায়িত্ব পড়ে প্রয়াত মাওলানা ত্বহা করণের উপর। কেপটাউন ভিত্তিক মুসলিম বিচারিক পরিষদের প্রধান আইনবিদ ছিলেন তিনি। বেশ কয়েকজন স্থানীয় কোরআন বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে পৃষ্ঠাগুলো সাজানো ও কোরআন বাঁধাইয়ের কাজটি সম্পন্ন করতে তার তিন বছর সময় লেগেছিল।

এরপর থেকে জনসাধারণের জন্য আউয়াল মসজিদে প্রদর্শিত হচ্ছে কোরআনের এই কপিটি। ১৭৯৪ সালে তুয়ান গুরুই এই মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এটি দক্ষিণ আফ্রিকার প্রথম মসজিদ হিসাবে পরিচিত।

চুরি বা যেকোনো বিপর্যয় এড়াতে বছর দশেক আগে কোরআনের এই কপিটি একটি ফায়ার ও বুলেট-প্রুফ বক্সে সংরক্ষণ করা হয়। অন্তত তিনবার চুরির ব্যর্থ চেষ্টার পর সরক্ষণের ব্যাপারে আরও সচেতন হয়ে উঠে ফায়ার ও বুলেট প্রুফ বক্স ব্যবহারের সিদ্ধান্ত নেয় সংরক্ষক কমিটি।

এসকে/ 


দক্ষিণ আফ্রিকা হাতে লেখা কোরআনের অনুলিপি গবেষক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250