মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিয়ানমারের যুদ্ধজাহাজে কেন রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া *** নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত *** দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী *** ‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’ *** ২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় *** বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় *** কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম *** ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির *** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান

মহাকাশে ইতিহাস গড়ে নতুন বছর শুরু ভারতের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

মহাকাশে ইতিহাস গড়ে নতুন বছর শুরু করল ভারত। দেশটি মহাকাশে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর খুঁজতে স্যাটেলাইট পাঠিয়েছে। নাসার পর ভারত দ্বিতীয় দেশ হিসেবে এ ইতিহাস গড়েছে। সোমবার (পহেলা জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ব্লাক হোলের খোঁজে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে। এক্সপোস্যাট নামের এ স্যাটেলাইটটি এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট। এটি ভারতের ইতিহাসে প্রথম এমন স্যাটেলাইট। যা এর আগে কেবল নাসা মহাকাশে পাঠিয়েছে।

আরো পড়ুন: হারানো জিনিস খুঁজে দেবে রোবট

ভারতের এ স্যাটেলাইট মহাকালে ব্লাক হোলের খোঁজ ও এগুলো পর্যবেক্ষণ করবে। মহাকাশে পাঠানো এ স্যাটেলাইটটি ৫০টি শক্তির উৎস পর্যবেক্ষণ করবে। এছাড়া এটির মাধ্যমে মহাকাশের নিউট্রন স্টারগুলোকেও গবেষণা করবেন বিজ্ঞানীরা।

মহাকাশে এ স্যাটেলাইট পাঠানোর জন্য বছরের প্রথম দিনে বেছে নিয়েছে ইসরো। সোমবার (পহেলা জানুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এটিকে মহাকাশে পাঠানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরোর এক পোস্টে এ সাফল্যের কথা জানানো হয়। এটিকে এখন পৃথিবী থেকে ৬৫০ কিলোমিটার দূরের কক্ষপথে রাখা হয়েছে। এই স্যাটেলাইটটির আয়ুষ্কাল পাঁচ বছর।

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, আমরা পিএসএলভি-তে আরো এক সাফল্য পেলাম। এর মাধ্যমে স্যাটেলাইটটিকে নির্দিষ্ট কক্ষপথে বসানো হয়েছে। আমাদের সামনে আরো উত্তেজনাময় সময় অপেক্ষা করছে। এ বছর আরো অনেক প্রকল্প করেছে। ২০২৪ সাল মহাকাশযানের বছর।

সূত্র: আনন্দবাজার 

এইচআ/ আই.কে.জে/



ভারত স্যাটেলাইট কৃষ্ণগহ্বর মহাকাশ গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিয়ানমারের যুদ্ধজাহাজে কেন রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250