বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

মহানবি (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় জিয়ারত করেন তিনি। এ ছাড়া সরকারপ্রধান মসজিদে নববিতে আসর ও মাগরিবের সালাত আদায় করেন।

এর আগে, সৌদি আরবের মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে রাষ্ট্রীয় অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মদিনার ডেপুটি গভর্নর ড. ইব্রাহিম আল ঘামিদি সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় শেখ রেহানা ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

জেদ্দায় ইসলামে নারীবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফর করছেন প্রধানমন্ত্রী। রাতে বিমানযোগে তিনি মদিনা থেকে জেদ্দায় যাবেন। পরে সড়ক পথে মক্কা যাবেন। সেখানে প্রধানমন্ত্রী ওমরাহ পালন ও মসজিদে হারামে নামাজ আদায় করবেন।

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব আগামী ৬ থেকে ৮ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করছে।

সফরের দ্বিতীয় দিন সোমবার (৬ নভেম্বর) প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ এবং ভাষণ দেবেন।

আরো পড়ুন: সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসেইহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে শেখ হাসিনার বৈঠক করার কথা রয়েছে।

সম্মেলনে যোগদান ছাড়াও তিনি ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।

আগামী মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং বুধবার (৮ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছাবেন।

এসকে/ 


সৌদি আরব প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250