রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ

মহিলাদের বিবস্ত্র করে ঘোরানোর ছবি দেখে শিউরে উঠলেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

গত মাস দুয়েক ধরে জাতিগত হিংসায় দীর্ণ মণিপুর। গত ৩ মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত হয় সেখানে। মণিপুর হাই কোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দেয়। তার পরেই তার বিরোধিতায় পথে নামে কুকি, জ়ো-সহ বিভিন্ন জনজাতি গোষ্ঠীর সংগঠনগুলি। সেই ঘটনা থেকেই হিংসার সূচনা মণিপুরে।

এখনও পর্যন্ত প্রায় দু’শো মানুষের মৃত্যু এবং ৫০ হাজারের বেশি গৃহহীন হয়েছেন মণিপুরে। গোষ্ঠীহিংসার কবলে পড়েছেন মহিলারাও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যাতে দেখা যাচ্ছে, রাস্তার উপরে মহিলাদের পোশাক ছিঁড়ে নগ্ন করে ঘোরানো হচ্ছে। আক্রান্ত ওই দুই মহিলাকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ।এ বার সেই ঘটনায় মুখ খুললেন বলিউড তারকা অক্ষয় কুমার।

আরো পড়ুন: ‘পুষ্পা টু’ সিনেমায় কত কোটি টাকা নিয়েছেন আল্লু অর্জুন

মণিপুরের হিংসা থামানোর আর্জি জানিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় একটি টুইট করেন অক্ষয়। সেই টুইটে অভিনেতা লেখেন, ‘‘মণিপুরে মহিলাদের বিরুদ্ধে এমন বর্বরতার ছবি দেখে শিউরে উঠছি। আশা করি, অপরাধীদের কড়া ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ আর কখনও এমন কাজ করার কথা ভাবতেও না পারেন।’’

সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সরব হয়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অভিনেতা সোনু সুদ, অভিনেত্রী কিয়ারা আডবাণীও।

এসি/ আই.কে.জে/


অক্ষয় কুমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250