শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

মা হবেন? সকালের নাশতায় রাখবেন যে খাবারগুলো

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

সন্তানসম্ভবা নারীদের জন্য সকালের নাশতা খুবই গুরুত্বপূর্ণ। নয়তো দেহে পুষ্টির ঘাটতি থেকে যাবে। এতে নিজের পাশাপাশি গর্ভের সন্তানও বিপদের সম্মুখীন হতে পারে।  প্রশ্ন হলো, গর্ভাবস্থায় সকালে কোন কোন খাবার খেলে হবু মা ও গর্ভের শিশুর সুস্বাস্থ্য বজায় থাকবে? চলুন এমন কিছু খাবার সম্পর্কে জেনে নিই- 

ওটস 

অত্যন্ত উপকারী ফাইবারের ভাণ্ডার ওটস। এতে মজুত আছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সুস্থ থাকতে তাই সকালের নাশতায় রাখুন উপকারি এ খাবারটি। ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ওটস। গর্ভবতী নারীরা ব্রেকফাস্ট হিসেবে এটি খেতে পারেন নিশ্চিন্তে। 

ডালিয়া

ওটসের মতোই মহৌষধি দানাশস্য ডালিয়া। এতে আছে পর্যাপ্ত পরিমাণ ফাইবার ও কার্ব। একাধিক জরুরি ভিটামিন এবং খনিজের খনি এই শস্য। তাই গর্ভাবস্থায় নিয়মিত ডালিয়া খেলে দেহে পুষ্টির ঘাটতি মিটে যাবে। পাশাপাশি একাধিক ক্রনিক রোগকেও অনায়াসে বশে রাখতে পারবেন। 

আরো পড়ুন : কেন শীতকালে ঘন ঘন খিদে লাগে?

ডিম

গর্ভাবস্থায় নিজের ও সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখতে চাইলে সকালের নাশতায় রাখুন একটি করে ডিম। এতে থাকা ফার্স্টক্লাস প্রোটিনের ভাণ্ডার দেহে এই ম্যাক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি মিটিয়ে ফেলতে পারে। শুধু তাই নয়, ডিমে আছে জিঙ্ক, সেলেনিয়াম, ক্যালশিয়াম, ভিটামিন ডি-এর মতো একাধিক জরুরি উপাদান। গর্ভাবস্থায় দেহের পুষ্টির ঘাটতি মিটিয়ে ফেলতে ডিম খান। 

দই 

সুপরিচিত একটি সুপারফুড দই। জানলে অবাক হবেন, এতে রয়েছে ল্যাকটোব্যাসিলাস বা উপকারী ব্যাকটেরিয়ার ভাণ্ডার। এসব উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্যের হাল ফেরানোর কাজে সিদ্ধহস্ত। গর্ভাবস্থায় গ্যাস, অ্যাসিডিটি থেকে দূরে থাকতে চাইলে রোজকার সকালের নাশতায় রাখুন দই। এটি ভিটামিন ডি, ক্যালশিয়াম ও প্রোটিনের ভালো উৎস। ঘরে পাতা টক দই খেতে পারলে বেশি উপকার মিলবে। 

মুরগির মাংস 

সকালের নাশতায় মুরগির মাংস খাওয়ার মাধ্যমেও দেহে প্রোটিনের ঘাটতি পুষিয়ে নিতে পারবেন। এতে আছে ভিটামিন বি, আয়রন, জিঙ্কসহ একাধিক জরুরি উপাদান। সুযোগ থাকলে সপ্তাহে দুই একদিন সকালের শুরুটা করুন চিকেন স্টু খেয়ে। 

এস/  আই.কে.জে

খাবার সকালের নাশতা সন্তানসম্ভবা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250