মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

বগুড়ায় মাকে হত্যার দায়ে গোপাল চৌহান (২২) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১২ নভেম্বর) দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল এই রায় দেন। গোপাল চৌহান বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মৃত জগদীশ চৌহানের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) বিনয় কুমার ঘোষ রজত গণমাধ্যমকে বলেন, ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি রাতে গোপাল তার মা সোনিয়া চৌহানকে (৬৫) নিজ বাড়িতে হত্যা করেন। হত্যার পর সকালে গোপাল নিজেই থানায় হাজির হন। পরে পুলিশ সোনিয়া চৌহানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে মিঠুন চৌহান বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে ৮ ফেব্রুয়ারি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গোপাল।

এপিপি আরো বলেন, গোপাল কিছু করতেন না, মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াতেন। তিনি ছোট থাকতেই তার বাবা মারা যান। গোপালের ধারণা, তার মা সোনিয়া বাবাকে হত্যা করেছেন। এ নিয়ে ঘটনার দিন রাতে বাড়িতে যান গোপাল। তখন তার মা ঘুমিয়ে ছিলেন। ওই সময় মোটা সুতা দিয়ে মায়ের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন গোপাল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দিয়েছেন।

এসকে/ 

আদালত মৃত্যুদন্ড মাকে হত্যা ছেলের মৃত্যুদন্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250