বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

মাঝে মাঝে ভয় পাওয়া ভালো : স্বস্তিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪২ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথম থেকেই বোল্ড লুকে দর্শক মনে ঝড় তুলে এসেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। লুক থেকে শুরু করে অভিনয়, বারবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। ভক্তদের যেমন ভালোবাসা দেন, তেমনই ভুল কিংবা অন্যায়ের প্রতিবাদ করতেও কোনোদিন পিছপা হননি। 

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় স্বস্তিকা। মাঝে মধ্যে ছবি শেয়ার করে থাকেন। এবার সবুজ পোশাকে, সবুজ লিপস্টিক ঠোঁটে এক অন্যরকম লুক শেয়ার করলেন তিনি। সেই পোস্ট দেখা মাত্র শুরু হয় ট্রলের ঝড়। তারই মাঝে এক ভক্ত লিখে বসলেন, দিদি ভয় পেয়ে গিয়েছি। তুমি কিন্তু আমার প্রিয়।

অনেকেই আছেন, যারা এগুলো এড়িয়ে চলেন। স্বস্তিকা যে সেই তালিকাতে পড়েন না, তা এবার প্রমাণিত। ভক্তদের কমেন্ট যে তিনি পড়েন, এবার তা দেখেই বেজায় খুশি ভক্তরা। কেবল পড়েনই না, দিয়ে বসলেন তার উপযুক্ত উত্তরও। পোস্ট দেখা মাত্রই স্বস্তিকা লিখলেন, মাঝে মাঝে ভয় পাওয়া ভালো। তা দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। 

আরো পড়ুন: প্রতারণা মামলায় সাংবাদিকদের মুখোমুখি নুসরাত জাহান

যদিও স্বস্তিকার জবাবে কোনো কড়া ভাষা ছিল না। তাই ভক্ত বেজায় খুশি হলেন তার কমেন্টের উত্তর করেছেন দেখে। তিনি পাল্টা লিখলেন, ম্যাম আপনি রিপ্লাই দিয়েছেন? এমন ভয় আমরা সব সময় পেতে চাই।

অপর একজন আবার স্বস্তিকাকে সমর্থন করে লিখলেন, ম্যাম আপনার রিপ্লাই গুলো দারুণ লাগে। আমাকে সবাই ট্রল করে, কিন্তু কিছুই বলতে পারি না।


এসি/ আইকেজে /


স্বস্তিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250