শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা *** শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী

মাটির নিচে জীবন্ত কবর, ৭ দিন পর উঠলেন তিনি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমেরিকার জনপ্রিয় ইউটিউবার জিমি ডোনাল্ডসন ওরফে ‘মিস্টার বিস্ট’। দর্শক টানতে এর আগেও চমকে দেওয়া বিভিন্ন রকম ভিডিও কনটেন্ট তৈরি করেছেন তিনি। তবে এবারের ভিডিওটি ছিল সবকিছুকে ছাপিয়ে যাওয়া। মার্কিন এই ইউটিউবার মাটির তলায় কফিনবন্দি হয়ে কাটিয়েছেন ৭ দিন। প্রশ্ন হলো, তার পরেও তিনি জীবিত থাকলেন কীভাবে?

সাত দিন কবরে থাকার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছিলেন মিস্টার বিস্ট। যদিও তাঁর কফিনের ওপরে ২০ হাজার পাউন্ড মাটি ঢালা হয়েছিল। কিন্তু কফিনের ভেতরটি ছিল শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়াও কফিনের ভেতর শুকনো খাবার ও পানীয় নিয়ে গিয়েছিলেন জিমি। যাতে করে তাঁকে কোনো বিপদে পড়তে না হয়। মিস্টার বিস্টের সঙ্গে ছিল একটি ওয়াকিটকিও। সেটির মাধ্যমে তাঁর সঙ্গে সাত দিন ধরে যোগাযোগ রাখছিল উদ্ধারকারীরা। এছাড়াও কফিনে লাগানো ছিল ক্যামেরা ও রেকর্ডার।

ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে, নির্বিঘ্নে কফিনে সাত দিন কাটিয়েছেন বিস্ট। কোনও রকম অসুবিধার মুখে পড়তে হয়নি তাঁকে।  

জিমির ইউটিউবে ভক্ত সংখ্যা ২১ কোটি ২০ লাখ। জীবন্ত সাত দিন মাটির নিচে থাকার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে মিস্টার বিস্টের জনপ্রিয়তা আরও বেড়েছে বলেই জানা গেছে। তবে এর জন্য মানসিক যন্ত্রণার মুখে পড়েছেন বলে জানিয়েছেন বিস্ট। পাশাপাশি কেউ যাতে একাজ না করেন সেই বিষয়েও সতর্ক করেছেন। 

এর আগে ২০২১ সালে ৫০ ঘণ্টার জন্য কবরে ছিলেন জিমি। 

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ২০২১ সালে মিস্টার বিস্ট ইউটিউব থেকে ৫ কোটি ৪০ লাখ ডলার আয় করেছিলেন।  

সূত্র: এনডিটিভি

ওআ/


কবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250