শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

মাত্র ১৫ সপ্তাহে কোরআনে হাফেজ হিমেল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৭ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ১০৬ দিনে তথা ১৫ সপ্তাহে কোরআনে হাফেজ হয়েছেন মো. হাসানাত রহমান হিমেল (১৪) নামের এক কিশোর। সে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের হাবিবুর রহমান হাবিবের ছেলে।

মো. হাসানাত রহমান হিমেল উপজেলার জয়নগর দারুল কামিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের ছাত্র।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে মাদরাসার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। মাদরাসা কমিটির সভাপতি মো. মজিবর রহমান মোল্লার সভাপতিত্বে ও মোহতামিম মাওলানা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে পাবনা জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদরাসার মোহতামিম মাওলানা মো. মিজানুর রহমান বলেন, হাসানাত রহমান হিমেল অসম্ভব মেধাবী। এমন মেধা সবার হয় না। সে প্রতিদিন ৯-১০ ঘণ্টা পরিশ্রম করে পড়াশোনা করে।

হিমেলের বাবা হাবিবুর রহমান হাবিব বলেন, মহান আল্লাহর অশেষ মেহেরবাণী আমার ছেলে ১০৬ দিনে (১৫ সপ্তাহে) কোরআনের হাফেজ হয়েছে। এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। হিমেলের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

নিজের অনুভূতি জানিয়ে মো. হাসানাত রহমান হিমেল বলেন, মহান আল্লাহ অশেষ মেহেরবানীতে আমি ১০৬ দিনে কুরআনের হাফেজ হয়েছি। এখন আলেম হয়ে ইসলাম ও দেশের খেদমতে কাজ করতে চাই। আমি সবার কাছে দোয়া কামনা করছি।

মাদরাসা কমিটির সভাপতি মো. মজিবর রহমান মোল্লা বলেন, অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে এ মাদরাসায় সুনামের সঙ্গে শিক্ষাথীদের আন্তরিকতার সঙ্গে পাঠদান করানো হয়। মাদরাসার উন্নয়নের সবার সহযোগিতা কামনা করছি।

এসকে/ 


কোরআন হাফেজ ১৫ সপ্তাহে কোরআনে হাফেজ হাসানাত রহমান হিমেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250