মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন *** দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান *** গ্যাস সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী *** আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক: দীনেশ ত্রিবেদী *** মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি *** ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়? *** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

মুক্তিযোদ্ধাদের জন্য সড়ক পথে ‘টোল ফি’ মুক্ত ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চলাচলের জন্য দেশের সড়ক, সেতু ও ফেরি টোল ফি মুক্ত ঘোষণা করছে সড়ক ও জনপথ অধিদফতর। ফলে এখন থেকে সড়ক পথে ‘টোল ফি’ দিতে হবে না বীর মুক্তিযোদ্ধাদের।

সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি জানানো হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত পরিপত্র অনুযায়ী, সওজের আওতাধীন সব সড়ক, ফেরি, সেতু পারাপারে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত গাড়িকে টোল পরিশোধে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ সুবিধা পেতে বীর মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দেখাতে হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, টোল নীতিমালা, ২০১৪ এর ৭.৮.৪ অনুযায়ী সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন সড়ক/ফেরি/সেতুগুলো পারাপারে মহান স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ব্যক্তিগত গাড়ির ঢোল পরিশোধে অব্যাহতি দেয়া হলো।

এসকে/ 

বীর মুক্তিযোদ্ধা ‘টোল ফি’ মুক্ত ঘোষণা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250