বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩

#

ফাইল ছবি

যানজট থেকে নগরবাসীকে মুক্তি দিতে এবার নতুন সময়সূচি নির্ধারণ করতে যাচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল। বর্তমানে মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে শুক্রবার বন্ধ থাকবে। অফিসগামী যাত্রীদের চলাচলের সুবিধার্থে আগামী ৩১ মে থেকে এই সূচি কার্যকর করা হবে।


বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১১টায় রাজধানীর বোরাক টাওয়ারের ডিএমটিসিএল কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে ডিএমটিসিএলের এমডি এম এ এন ছিদ্দিক বলেন, উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত আগামী ৩১ মে থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।
 
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নতুন সময় অনুযায়ী এখন থেকে মেট্রোরেলের চলাচলের সময়কে পিক অফ পিক আওয়ারে ভাগ করা হবে৷ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ার৷ ১১টা ১মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত অফ পিক আওয়ার৷ দুপুর ৩টা ১মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিক আওয়ার৷ সন্ধ্যা ৬টা ১মিনিট থেকে রাত ৮টা অফ পিক আওয়ার৷ পিক আওয়ারে প্রতি ১০ মিনিট পর পর দুই দিক থেকেই ট্রেন যাওয়া আসা করবে৷ অফ পিক আওয়ারে ১৫ মিনিট পর পর ট্রেন চলাচল করবে উভয় দিক থেকে৷

আরো পড়ুন: দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
 
এছাড়া মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান এম এ এন ছিদ্দিক। এ অংশে চলতি বছরের নভেম্বরে ট্রেন চলাচল শুরু করার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি। যেটার শিডিউল গত ডিসেম্বরেই দেওয়া আছে।

এম/


 

মেট্রোরেল সকাল রাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250