মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

মোদী-বাইডেন বৈঠক, দুই দেশের সম্পর্ক গভীর করার প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়া সেই বৈঠকে তারা উভয় দেশের সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 

বৈঠকে নরেন্দ্র মোদী ও জো বাইডেন মহাকাশ গবেষণায় একত্রে কাজ করা থেকে শুরু করে, গণতন্ত্র ও মানবাধিকার-সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। পরে তারা একত্রে নৈশভোজও করেন। 

এদিকে বৈঠক শেষে এক টুইট বার্তায় বাইডেন বলেন, “প্রধানমন্ত্রী আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালো লাগল। যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক যাতে অটুট থাকে, দুই দেশ যেন আরও বেশি কাছাকাছি আসতে পারে, বন্ধন আরও দৃঢ় হয়, সেটাই নিশ্চিত করা হবে।”

উল্লেখ্য জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দিল্লি পৌঁছানোর কিছু সময় পরই মোদী-বাইডেনের এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

এম.এস.এইচ/ 

জি-২০ জো বাইডেন নরেন্দ্র মোদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250