বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

মোল্লাবাড়ি বস্তিতে আগুনের ঘটনায় মামলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার রেললাইনের বিপরীতে থাকা মোল্লাবাড়ি বস্তিতে আগুনের ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা হয়েছে। গত শনিবার রাতে এ ঘটনায় নিহত শারমিনের স্বামী মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। 

রোববার (১৪ই জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পাঞ্চল থানার ওসি এবিএম মশিউর রহমান। 

ওসি মশিউর গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় দুইজন নিহত হয়েছে। এছাড়াও দুজন নিখোঁজ বলে দাবি করেছেন মিজানুর রহমান নামে এক ব্যক্তি। তিনি এ মামলাটি করেছেন। মামলায় তিনি কোনো আসামির নাম উল্লেখ করেননি। কারো দায়িত্বে অবহেলার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন।

তিনি আরও বলেন, আমরা আগুনে পুঁড়ে দগ্ধ হয়ে নিহত দুইজনের পরিচয় না পাওয়ায়  নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করতে পারিনি।

আরও পড়ুন: ‘তেজগাঁওয়ে বস্তির আগুন নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করে জানা যাবে’

শুক্রবার (১২ই জানুয়ারি) দিবাগত রাত পৌনে একটার একটু পর বস্তিটিতে আগুন লাগে। এতে পড়ে গেছে দেড় শতাধিক কাঁচা ঘর। আগুনে পুড়ে মারা গেছেন মা ও ছেলে।

এসকে/ 

মামলা মামলা মোল্লাবাড়ি বস্তিতে আগুন তেজগাঁও শিল্পাঞ্চল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250