সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ *** ‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’

যুক্তরাষ্ট্র যেতে লাগবে না করোনার টিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বিদেশিদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে দেশটি। সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, আকাশপথে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনা টিকার বিধি আগামী ১১ মে শেষ হবে। অর্থাৎ, এরপর দেশটিতে যেতে করোনার টিকা লাগবে না।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে,  করোনা মহামারি প্রায় শেষ। ১১ মে যুক্তরাষ্ট্রে করোনা-সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থাও শেষ ঘোষণা করা হবে। খবর- এএফপি।

আরো পড়ুন: গুগল ছাড়ার পর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভয়ংকর বার্তা দিলেন জিওফ্যারি হিন্টন

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি মানুষ মারা গেছেন। করোনা মহামারির জেরে যুক্তরাষ্ট্র সরকার নানা ধরনের বিধিনিষেধ জারি করে। করোনা নিয়ন্ত্রণে আসার পরিপ্রেক্ষিতে তারা ধীরে ধীরে বিধিনিষেধগুলো তুলে নিতে থাকে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ২০২১ সালের জানুয়ারি থেকে করোনায় মৃত্যু ৯৫ শতাংশ কমেছে। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমেছে প্রায় ৯১ শতাংশ। অন্যদিকে, বিশ্বে করোনায় মৃত্যু এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

এমএইচডি/ আই. কে. জে/

যুক্তরাষ্ট্র করোনাভাইরাস ভ্রমণ টিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250