শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ *** মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর উদ্যোগ নেই, প্রতিশোধ নিতে মরিয়া ইরান *** আতঙ্ক-বিভীষিকায় দিন কাটছে তেহরানবাসীর *** মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত *** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুর্নীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমানকে ধাওয়া দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৪ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাল্টিক সাগরের ওপর দিয়ে উড়ে যাওয়া মার্কিন বিমানবাহিনীর কৌশলগত বোমারু বিমানের ‘রাষ্ট্রীয় সীমান্ত লঙ্ঘন প্রতিরোধে’ মস্কোর এসইউ-২৭ যুদ্ধবিমান বাধা  দিয়েছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর এএফপির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ার রাষ্ট্রীয় সীমান্ত থেকে বিদেশি সামরিক বিমানগুলোকে ধাওয়া দেওয়ার পর মস্কোর যুদ্ধবিমান তার বিমানঘাঁটিতে ফিরে আসে।’

আরো পড়ুন: নেপালে বিমানবন্দর নির্মাণ কাজে চীনা কোম্পানির দুর্নীতির অভিযোগ

বিবৃতিতে বলা হয়, এ ক্ষেত্রে রাশিয়ার সামরিক বাহিনী সীমান্ত লঙ্ঘন প্রতিরোধ করেছে। এতে আরও বলা হয়, এ সময় ‘রাশিয়ার যুদ্ধবিমানটি আকাশসীমা ব্যবহারের আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে তার অভিযান পরিচালনা করে।’

অন্যদিকে পেন্টাগন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার নিশ্চিত করেন যে, মার্কিন যুদ্ধবিমান রাশিয়ার যুদ্ধবিমানের ধাওয়ার শিকার হয়েছে।

তিনি আরও জানান, বি-১ বোমারু বিমানগুলো ‘ইউরোপে একটি দীর্ঘ পরিকল্পিত মহড়ায়’ অংশ নিচ্ছিল। এটি হচ্ছে একই ধরনের ধারাবাহিক ঘটনার সর্বশেষ ঘটনা।

মাত্র এক সপ্তাহ আগে রাশিয়া বলেছিল যে, তাদের আকাশসীমা ‘লঙ্ঘনের’ চেষ্টা করা দুটি বিমানকে তারা বাধা দিয়েছিল। এগুলোর একটি জার্মানির এবং আরেকটি ফ্রান্সের বিমান ছিল।

এসি/আই. কে. জে/

 

যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান রাশিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250