শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

ঈদযাত্রায় ১৬ই মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রার চতুর্থ দিনের মতো টিকিট বিক্রি চলছে আজ শুক্রবার (৬ই মার্চ)। আজ দেওয়া হচ্ছে আগামী ১৬ই মার্চের অগ্রিম টিকিট। ঈদযাত্রার প্রতিটি মুহূর্ত নির্বিঘ্ন করতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির এই কর্মযজ্ঞ শুরু হয়েছে আজ সকাল থেকে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বরাবরের মতো এবারও বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট সংগ্রহের ভোগান্তি কমাতে এবং যাত্রীদের সুবিধার্থেই বাংলাদেশ রেলওয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে এই টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

কোন অঞ্চলের টিকিট কখন অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আজ সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে, পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত বিশেষ প্রস্তুতিমূলক সভায় টিকিট বিক্রির এই সময়সূচি ও পদ্ধতি নির্ধারণ করা হয়।

টিকিট বিক্রির সূচি রেলওয়ের তথ্যানুযায়ী, গত ৩রা মার্চ বিক্রি হয়েছে ১৩ই মার্চের টিকিট। একইভাবে ৪ঠা মার্চ ১৪ই মার্চের এবং ৫ই মার্চ ১৫ই মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। আজ ৬ই মার্চ বিক্রি হচ্ছে ১৬ই মার্চের টিকিট। পরবর্তী সূচি অনুযায়ী– ১৭ই মার্চের টিকিট ৭ই মার্চ, ১৮ই মার্চের টিকিট ৮ই মার্চ এবং ১৯শে মার্চের টিকিট ৯ই মার্চ বিক্রি করা হবে।

এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২শে মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যারা আসনের টিকিট পাবেন না, তাদের অনুরোধে ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়া’ (স্ট্যান্ডিং) টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

নিয়ম ও কড়াকড়ি টিকিট কেনার ক্ষেত্রে রেলওয়ে কিছু কঠোর নিয়ম আরোপ করেছে। এক যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একটি আইডি থেকে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। টিকিট কালোবাজারি রুখতে এবার কোনো টিকিট রিফান্ড বা ফেরত দেওয়ার সুযোগ রাখা হয়নি।

জে.এস/

ট্রেনের টিকিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250